দুর্বৃত্তদের গুলিতে আ. লীগ নেতার মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৭:৪১ পিএম

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুর ২ টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার একটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শেখ আনসার আলী খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক। 

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, শেখ আনসার আলী জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে ক্লিনিকের সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, 'নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার প্রধান আসামি। তিনি খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস করতেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft