তামিমের সেঞ্চুরি, হারলো মোহামেডান
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৭:৩৬ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরিতে মোহামেডানের বিপক্ষে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।  

আজ নিজেদের চতুর্থ ম্যাচে প্রাইম ব্যাংক ৭ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম। ৪ ম্যাচ খেলে সবগুলোতেই জিতলো প্রাইম ব্যাংক। পক্ষান্তরে ৪ ম্যাচে ৩ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে মোহামেডানের।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় মোহামেডান। 

দলের পক্ষে ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন ৪১, শুভাগত হোম ২৬, অনুস্তুপ মজুমদার ২৫ ও অধিনায়ক ইমরুল কায়েস ২২ রান করেন। প্রাইম ব্যাংকের নাসির হোসেন ৩টি, রুবেল হোসেন-রেজাউর রহমান রাজা ২টি করে উইকেট নেন।

২০০ রানের জবাবে প্রাইম ব্যাংককে ৭৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ও অধিনায়ক মোহাম্মদ মিথুন। ৩৬ বলে ৩১ রান করে আউট হন মিথুন। এরপর নাসির-ইয়াসির আলি ১ রানে বিদায় নেন। এতে ৮৩ রানে ৩ উইকেট হারায় প্রাইম ব্যাংক।

চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১১৯ রান যোগ করে প্রাইম ব্যাংকের জয় নিশ্চিত করেন তামিম ও মুশফিকুর রহিম। সেঞ্চুরি তুলে ১২টি চারে ১৫৬ বল খেলে অপরাজিত ১০৯ রান করেন তামিম। ২টি চারে ৫৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন পাঁচ নম্বরে নামা মুশফিক।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মোহামেডান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft