প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৩:৫৭ পিএম

শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ওসি মো. এমদাদুল হক।
জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার এসআই আব্দুস সালাম।
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
তাঁর সভাপতিত্বে মাসিক আপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইনসপেক্টর, পিবিআই, সিআইডির প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জ/আ