৩ কেজির মুরগিতে ৩০০ গ্রাম বেশি ধরে বিক্রি, জরিমানা ১০ হাজার টাকা
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় তিনকেজির মুরগিতে ৩০০ গ্রাম বেশি ওজন দেখিয়ে বিক্রির অভিযোগে দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার দুপুরে হওয়া অভিযানে ওই দোকানীকে জরিমানা করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আনন্দ বাজারে অভিযান চালানো হয়। 

এসময় বিসমিল্লাহ ব্রয়লার হাউজ নামক এক দোকানে বিক্রয়ের সময় তিন কেজি ওজনের একটি ব্রয়লার মুরগী ৩০০ গ্রাম ওজন বেশি দেখিয়ে দাম নেওয়া হচ্ছিল। 

এসময় ওই দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দুজন সবজি ব্যবসায়ীকে এক হাজার করে এবং এক মুদি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft