প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:৩৭ পিএম

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি আব্দুর রউফ সরকার।
বুধবার (২২ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ বছরের ফেব্রয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।
পরে পুলিশ সুপার গোলাম আজাদ খান ওসি আব্দুর রউফ সরকারকে শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
ওসি আব্দুর রউফ সরকার বলেন, এই জেলায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় খুব আনন্দিত আমি। তবে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন হওয়া পুলিশ সুপারসহ মানিকগঞ্জবাসীর অবদান।
সে কারণে তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞপন করছি।
জ/আ