প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৫:৩৫ পিএম

নওগাঁর আত্রাইয়ে মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ী ফেরার সময় অটোচার্জার ভ্যানের চাপায় ফাতেমা খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার বিকেল ২টায় আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জাতআমরুল এলাকায় এঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা ভ্যানটি আটক করেছে। নিহত ফাতেমা খাতুন উপজেলার জাতআমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জল হোসেনের মেয়ে এবং আহসানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনার তদন্ত কর্মকর্তা আত্রাই থানার এসআই সাম মোহাম্মদ বলেন, শিশু ফাতেমা খাতুনের মায়ের কোলে এক শিশু ছিল এবং ফাতেমা তার মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ী ফিরছিল।
এসময় আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জাতআমরুল সাইদের বাড়ী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা টিন বোঝাই একটি অটোচার্জার ভ্যান তাকে চাপা দেয়।
এসময় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার সময় চালক দ্রুত পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ভ্যান আটক করে ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রোকসানা হাপি বলেন, শিশুর মাথা ও মুখমন্ডলে কিছুটা ক্ষত হয়েছে এবং ভ্যানের চাকায় চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনর্চাজ তারেকুর রহমান সরকার বলেন, শিশুর মরদেহ হাসপাতালে আছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জ/আ