৪ কারণে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৫:১৯ পিএম

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাদারীপুর অংশে বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনার চারটি কারণ চিহ্নিত করেছে তদন্ত কমিটি।  পাশাপাশি ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে ১৪টি সুপারিশও করেছে।

দুর্ঘটনার কারণগুলো হলো- দুর্ঘটনা কবলিত ইমাদ পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত, ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ থাকা পরও তা এক্সপ্রেসওয়েতে চালানো, চালকের ভারী যান চালানোর লাইসেন্স না থাকা ও বৃষ্টিভেজা পিচ্ছিল রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। 

বুধবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান পল্লব কুমার হাজরা বিষয়টি নিশ্চিত করে গণমাধম্যকে জানান, এই দুর্ঘটনার পরের দিন সোমবার থেকে তারা তদন্ত কাজ শুরু করেন এবং মঙ্গলবার তা শেষ করেন। 

এসময়ে ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের সাক্ষাতকার, বাসটির নিহত চালক, হেলপার ও সুপারভাইজারের পরিবারের সদস্য ও বাসটির মালিকপক্ষের সাক্ষাৎকারের ভিত্তিতে তারা এই প্রতিবেদনটি তৈরি করেছেন। 

প্রতিবেদনে, দুর্ঘটনা কবলিত ইমাদ পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত এবং ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ থাকা পরও তা এক্সপ্রেসওয়েতে চালানো, চালকের ভারী যান চালানোর লাইসেন্স না থাকা ও বৃষ্টিভেজা পিচ্ছিল রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে চিহ্নিত করা হয়েছে। 

তদন্ত কমিটির প্রধান আরও বলেন, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গাড়ি খুব দ্রুতগতিতে চলাচল করে। তাই এই সড়কে দুর্ঘটনা বন্ধে দ্রুতগতি সম্পন্ন গাড়ির যাত্রীদের সিটবেল্ট পরিধান নিশ্চিত, গতিসীমা নিয়ন্ত্রণ করতে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারী বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।   

এছাড়া প্রতিটি গাড়িতে এবং মহাসড়কে জিপিএস ট্র্যাকার রাখা, সিসি ক্যামেরা স্থাপন ও অনলাইনে মনিটরিং করার ব্যবস্থা রাখা সহ ১৪টি সুপারিশ করে প্রতিবেদনটি জমা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার সকালে মাদারীপুরের শিবচর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের কুতুবপুরে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়ে। এতে প্রাণ হারান  ২০  জন।  এই ঘটনায় চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft