ঈদে ট্রেনের অগ্রিম সব টিকিট অনলাইনে বিক্রি হবে: রেলমন্ত্রী
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১:৩০ পিএম আপডেট: ২২.০৩.২০২৩ ১:৩৪ পিএম

আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে ট্রেনের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে বিক্রির শুরু হবে। যাত্রীরে দুর্ভোগ কমাতে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

বুধবার (২২ মার্চ) দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এছাড়াও কাউন্টারে যাত্রীদের ভোগান্তি দূর করতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

রেলমন্ত্রী আরও বলেন, ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে।

তিনি আরও বলেন, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া শিডিউল বিপর্যয় ঠেকাতে ১০ টি বাড়তি ইঞ্জিন রেলবহরে যুক্ত করা হবে।

গত ১ মার্চ থেকে জাতীয় পরিচয়পত্র( এনআইডি) ব্যবহার করে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিতে টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। সে ধারাবাহিকতায় আসছে ইদ উপলক্ষ্যে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির উদ্যোগ নিতে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয়।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রেলমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft