১৫৯টি উপজেলা ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১১:৫৫ এএম

সারাদেশের ৭ জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

গৃহহীনমুক্ত জেলাগুলো হলো- নরসিংদী, গাজীপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট।

গৃহহীন ও ভূমিহীনদের মাঝে আরও ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের তিন জেলার তিনটি আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনের সময় তিনি এসব ঘর হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম একটি পরিবারও গৃহহীন থাকবে না। সেই ধারাবাহিকতায় আমরা গৃহহীনদের ঘর করে দিচ্ছি। আমাদের পদক্ষেপের ফলে দেশের ৭ জেলা ও ১৫৯টি উপজেলা এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত। সেখানে আর কোনো মানুষ ভূমিহীন নেই, গৃহহীন নেই।

 এর আগে ৫২টি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছিলাম। ইনশাল্লাহ একটি জেলাতেও কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না।’ 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রধানমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft