সিরাজগঞ্জে গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৫:৪৯ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ঠাকুরট্যাগ এলাকা থেকে ১৩৭ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২।  

র‌্যাব সূত্রে জানা যায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল ঠাকুরট্যাগ এলাকার মাসুমের চাতালে সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারিকে আটক করে। 

আটকৃত মাদককারবারি মোঃ ফারুক মিয়া (৩৫) কুমিল্লা জেলার মুরাদনগর থানার পৈায়া পাথার গ্রামের মোঃ আবুল কালামের ছেলে। এসময় তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক, ২৪টি ড্রাম এবং ০১ টি মোবাইল জব্দ করা হয়। 

সিনিয়র সহকারি পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিপিএসসি, সিরাজগঞ্জ, র‌্যাব-১২ এর মোঃ এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft