দাউদকান্দিতে মুক্তিপণ না দেয়ায় স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১:৫৯ পিএম আপডেট: ১৯.০৩.২০২৩ ২:২৮ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে তানিশা (৬) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের পর দুই  লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।  টাকা না দেয়ায় ওই স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

স্থানীয় লোকজন জানান, ওই উপজেলার সদর উত্তর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে  স্থানীয় কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেণির ছাত্রী তানিশাকে শনিবার(১৮ মার্চ) বিকাল ৩টার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার চাচার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন করে  দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

চাচা ফয়সাল জানান, অপরিচিত নাম্বার থেকে আমার কাছে ফোন করে ভাতিজি তানিশা কোথায় জানতে চায়। বাড়ীতে আছে বললে, তারা বলে বাড়ীতে নেই, আমাদের কাছে আছে। নিতে হলে দুই লাখ টাকা লাগবে। পরে  বিষয়টি আমাদের মেম্বারকে জানাই। মেম্বার পুলিশকে জানায়। পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে স্থানীয় আহাম্মদ আলীর ছেলে মাহফুজ (২৫) কে রাতে আটক করে তার দেয়া তথ্য মতে শনিবার  দিবাগত রাত ৩টায় বাড়ীর পাশের ভুট্টার জমি থেকে তানিশার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় মেম্বার শাজাহান মিয়া বলেন, শনিবার দিনের ৩টায় প্রাইভেট পড়তে গিয়ে তানিশা  নিখোঁজ হয়। পরে জানতে পারি যে তাকে অপহরণকরা হয়েছে। এরপর পুলিশের সহযোগিতায় শনিবার রাত ৩টায় ভূট্টা খেত থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়। 

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রোবাবর সকালে মেয়েটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  আটকের বিষয়টি পরে জানানো হবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দাউদকান্দি প্রতিনিধি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft