মগবাজারে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৯:৩৩ পিএম

রাজধানীর মগবাজার রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মার্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

নিহতের নাম কর্ণ মোহন দে (২৭)। কর্ণ মোহন কক্সবাজার জেলার সদর থানার উত্তর হিন্দু পাড়া গ্রামের বিজয় মোহন দের সন্তান। তিনি পুলিশের একজন কনস্টেবল ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করে বলেন, কর্ণ মোহন দে অসুস্থ হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে রাতে হাঁটাহাঁটি করার জন্য বের হন। পরে মগবাজার রেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তার মরদেহ উদ্ধার করে আজ বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মগবাজার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft