শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁতীলীগের আনন্দ র‌্যালি
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮:৩৪ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা তাঁতীলীগের ব্যানারে শিবগঞ্জ বাজার থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর‌্যাল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। 

এতে উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান। 

এসময় উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবুসহ তাঁতীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিবের বাসভবন প্রাঙ্গণে জন্মবার্ষিকীর কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জ/আ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft