প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮:৪৭ পিএম

নোয়াখালী সুবর্ণচরের দক্ষিণাঞ্চলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব চরবাটা ইউনিয়ন অধীনস্থ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ই মার্চ বৃহস্পতিবার বিদ্যালয়ের নিচতলায় দুই দিনব্যাপী অনুষ্ঠানের সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সারোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাদল চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং পূর্বচরবাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এ কে এম খলিল উল্লাহ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বেলাল সওদাগর, মামুনুর রশিদ যোবায়ের মিয়ার হাট তালীমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষাক মোঃ তাজুল ইসলাম, জাবিয়ান নগর নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল বরণ দাস,সহকারী শিক্ষক তাজউদ্দীন,আবু রায়হান, রঞ্জু দেবনাথ, সঞ্জু দেবনাথ, পারভীন আক্তার , সবুজ দেবনাথ, এনামুল হক।
গত ১৫, ১৬ই মার্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, উচ্চ লাফ,কবিতা আবৃত্তি,দেশাত্মবোধক গান, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।