প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৫:০৮ পিএম

জেলার নকলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিব উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বুলবুল আহমেদ।
উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আম্বিয়া খাতুন, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম-সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, থানা অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ বক্তব্য রাখেন।
সভায় যথাযোগ্য মর্যাদায় উদযাপনে পদক্ষেপ গ্রহণ করা হয়।