সুনামগঞ্জে শিলাবৃষ্টি
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১০:৪৬ এএম

মৌসুমের শুরুতেই শিলাবৃষ্টি হয়েছে সুনামগঞ্জে। তবে কোনো ঘরবাড়ি বা ফসলি জমির ক্ষতিসাধিত হয়নি।

মঙ্গলবার বিকেল থেকে জেলা সদর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি হয়।

কৃষকদের সাথে কথা বললে তারা জানান, বোরো ফসলের এ মৌসুমে হাওরের জন্য এখন বৃষ্টি হওয়া বিশেষ প্রয়োজন। শিলাবৃষ্টি শুরু হওয়ায় প্রথমদিকে অনেকে আতংকে থাকলেও বুধবার ভোরবেলা থেকে আবহাওয়ার অবস্থা স্বাভাবিক হওয়ায় কৃষকদের অনেকেই বলেন এ শিলাবৃষ্টি হাওরের ধানের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে হাওরের বোরো ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সুনামগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft