মেট্রোরেলের আরো ২টি স্টেশন চালু হচ্ছে আজ
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১০:২২ এএম আপডেট: ১৫.০৩.২০২৩ ১১:৩৮ এএম

মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে উত্তরা-আগারগাঁও রুটে ‘কাজীপাড়া’ ও ‘মিরপুর-১১’ স্টেশন চালু হচ্ছে। 

বুধবার (১৫ মার্চ) থেকে যাত্রীরা কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন ব্যবহার করতে পারবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ চলতি মাসের শুরুতে মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা হয়। নতুন দুটি যুক্ত হলে মেট্রোরেলে স্টেশনের সংখ্যা হবে সাতটি।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেট্রোরেল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft