সন্তানের ভিক্ষার টাকা দিয়ে জুয়া খেলতেন মা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৫:৪৫ পিএম

চট্টগ্রামে নিজের সন্তানকে দিয়ে ভিক্ষা করাতে মা। সেই টাকা দিয়ে মা জুয়া খেলতেন। এমন অভিযোগে হোসনে আরা বেগম (৩৮) নামে এক মাকে গ্রেপ্তার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার এমন তথ্য জানিয়েছেন।

পিবিআই প্রধান আরও জানান, গত রোববার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানাধীন বদনাশাহ মাজার এলাকা থেকে হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজের শিশুসন্তানের পায়ে পলিথিন মুড়িয়ে আগুন ধরিয়ে দিতেন। 

সেই পোড়ার ক্ষত দেখিয়ে মেয়েকে দিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা সংগ্রহ করতেন। সেই টাকায় জুয়ার আখড়ায় লুডু খেলতেন হোসনে আরা বেগম।

বনজ কুমার জানান, হোসনে আরা বেগম মানুষের সহানুভূতি আদায়ের জন্য তার সন্তানের শরীরে বিভিন্ন আঘাতের সৃষ্টি করেন। এর মাধ্যমে প্রাপ্ত টাকা দিয়ে তিনি জুয়া তথা ছক্কা খেলতেন। এছাড়া নিজের মেয়ে রাশেদা আকতারকে গৃহকর্মীর কাজ দিয়ে গৃহকর্তার বিরুদ্ধে হয়রানির মিথ্যা মামলা দিতেন। হোসনে আরা বেগমকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে। 

এর আগে গত বছর ২৭ এপ্রিল মো. রাশেদসহ ৩/৪ জনের বিরুদ্ধে মেয়ে রাশেদা আকতারকে (১১) অপহরণ করা হয়েছে বলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামে মামলা দায়ের করেন হোসনে আরা। 

আদালত মামলাটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, চট্টগ্রাম মেট্রোকে দায়িত্ব দেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য বেরিয়ে আসে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft