দীর্ঘ লাফে জাতীয় পর্যায়ে দেশসেরা ফুলবাড়ীর শাহ পরান সিয়াম
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৫:৪২ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের চেয়ারম্যান পাড়া থেকে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দীর্ঘ লাফে জাতীয় পর্যায়ে দেশসেরা হয়েছে অষ্টম শ্রেণির ছাত্র শাহ পরান সিয়াম।

গেল সোমবার সকাল ১০ টার দিকে ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঢাকা সহ দেশের ৭ টি বিভাগের প্রথম হওয়া প্রতিযোগীদের সাথে তার প্রতিযোগিতা শুরু হয়। 

দেশের ৭ বিভাগের প্রতিযোগীদের লড়াইয়ে সে দীর্ঘ লাফে ক’গ্রুপ প্রথম স্থান অধিকার করে দেশ সেরা হয়। সে ২০ ফুট দীর্ঘ লাফদেয়ার যোগ্যতা অর্জন করায় তাকে দেশসেরা করা হয়। দ্বিতীয় স্থান অধিকার ঢাকা বিভাগের প্রতিযোগী।

শাহ পরান সিয়াম শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার রংপুর বিভাগীয় কমিটির তত্ত্বাবধানে শনিবার ঢাকার উদ্দ্যেশে রহনা হয়। সোমবার সকাল ১০ টার দিকে ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে দেশসেরা হয়।

শাহ পরান সিয়াম উপজেলায় পর্যায়ে দীর্ঘ লাফে ১৮ ফুট, জেলা পর্যায়ে দীর্ঘ লাফে ১৯ ফুট ও বিভাগীয় পর্যায়ে ১৯ ফুট ৯ ইঞ্চি দীর্ঘ লাফে প্রথম ও জাতীয় পর্যায়ে ২০ ফুট দীর্ঘ লাফে দেশসেরা হয়। 

এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দীর্ঘ লাফে সেরা হওয়া কিশোর শাহ পরান সিয়াম জানান, আমি সবার দোয়া নিয়ে ২০ ফুট দীর্ঘ লাফ দিতে পারায় জাতীয় পর্যাযের প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশ সেরা হয়েছি। আজ আমার ভীষণ ভালো লাগছে।

শাহ পরান সিয়াম আরও জানান, আজ বিকেলে আর্মি স্টেডিয়ামে আমাকে দেশসেরার পুরস্কার ও সনদ দেয়া হবে। ঢাকা থেকে বাড়িতে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে। কারন ঢাকায় আমাকে আরও কয়েকদিন থাকতে হবে।

এদিকে শাহ পরান সিয়াম দেশসেরা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে তার জন্মস্থান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের চেয়ারম্যান পাড়ায় বইছে আনন্দের বন্যা। এলাকায় রীতিমতো আনন্দ র‌্যালী করছে সিয়ামের সহপাঠিরা। তারা চাল ডালের খিচুড়ি রান্না করে খাওয়ার ব্যবস্থা করছে।

সিয়ামের শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মাঝেও বিরাজ করছে আনন্দ। উপজেলা প্রশাসনের মধ্যেও বিরাজ করছে আনন্দ। সিয়াম দেশসেরা হওয়ায় উপজেলা প্রশাসনসহ সর্বস্তরে বিরাজ আনন্দ। 

জানা গেছে, গ্রামের নিভৃত এলাকা থেকে অনুশীলন চালিয়ে প্রতিভাবান শাহ পরান সিয়াম উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। সে এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দীর্ঘ লাফে দেশসেরা চ্যাম্পিয়ন হয়ে সর্বত্রে সাড়া ফেলে।

তার এই প্রতিভার প্রেরণা জোগায় শাহ পরান সিয়ামের পিতা হোসেন আলী, মা সাহেরা বেগম, ফুলবাড়ী উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ইউসুফ আলী সংগ্রামী, ফুলবাড়ী সাহিত্য পরিষদ, ফুলবাড়ী উপজেলা প্রশাসন, সিয়ামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, তার দাদু সুরত জামাল।

ডসয়াম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হলে চেয়ারম্যান পাড়াবাসীর পক্ষ থেকে শাহ পরান সিয়ামকে দেয়া হয়েছে সংবর্ধনা। এলাকাবাসী তার এই কৃতিত্বে ফুলের মালা পরিয়ে ও ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা দেয়। উপজেলা প্রশাসনের পক্ষে ও সিয়ামের শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকেও দেয়া হয়েছে সংবর্ধনা।

এছাড়াও ফুুলবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাহ পরান সিয়ামের বাড়িতে পাঠানো হয়েছে মিষ্টি, ডিম ও দুধ। ডিম দুধ খেয়ে শরীরে এনার্জী ও শক্তি ফেরানোর জন্যেই মূলত উপজেলা প্রশাসন তাকে পুষ্টিকর খাবার উপহার দিয়েছে। 

ফুলবাড়ী উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ইউসুফ আলী সংগ্রামী জানান, গ্রামের নিভৃত এলাকা থেকে দেশের ৮ টি বিভাগের মধ্যে ৭ টি বিভাগের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে সে দেশসেরা চ্যাম্পিয়ন হওয়ায় আমরা গর্বিত। তার সুনাম অক্ষুন্ন রাখতে তাকে সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি।

শাহ পরান সিয়ামের দাদু ক্রীড়ামনা ব্যক্তিত্ব সুরত জামাল জানান, গ্রামের নিভৃত এলাকা থেকে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দেশসেরা চ্যাম্পিয়ন হয়ে শাহ পরান সিয়াম আমাদের গর্বিত করেছে।  

তিনি আরও জানান, শাহ পরা সিয়ামকে আমি দীর্ঘ লাফের অনুশীলনে যে ভাবে পরামর্শ দিয়েছি সে সেটিকে ফলো করেছে। 

সিয়ামের শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান, আমার প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির ছাত্র শাহ পরান সিয়াম শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ২০ ফুট দীর্ঘ লাফে দেশসেরা চ্যাম্পিয়ন হয়েছে। সে আমাদের প্রতিষ্ঠান তথা রংপুর বিভাগের গর্ব। 

সিয়ামের মা শাহেরা বেগম, বাবা হোসেন আলী জানান, আমার ছেলে শাহ পরান সিয়াম দীর্ঘ লাফে দেশসেরা হওয়ায় আমাদের বুক আনন্দে ভরে গেছে। আমরা দেশবাসী সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। 

এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দীর্ঘ লাফে দেশসেরা চ্যাম্পিয়ন হওয়া কিশোর শাহ পরান সিয়াম জানান, আমি চেয়ারম্যান পাড়ায় বসবাসকারী আমার সহপাঠিদের সাথে খেলাধুলা করেই বেড়ে উঠেছি। আমাদের পাড়ায় কোনো খেলার মাঠ নেই।

পরিত্যক্ত জমির মাঠে খেলাধূলা করেই আমি ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশশগ্রহণ করি। এ প্রতিযোগিতায় দীূর্ঘ লাফে উপজেলায় প্রথম, জেলায় প্রথম ও রংপুর বিভাগে প্রথম ও জাতীয় পর্যায়ে দেশসেরা চ্যাম্পিয়ন হয়েছি।

সে আরও জানায়, আমি সবার দোয়া ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ দীর্ঘ লাফে আর্ন্তজাতিক পর্যাে সেরা হতে পারবো।

জ/আ 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   কুড়িগ্রাম প্রতিনিধি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft