টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি: ৩ দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৫:২৪ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে তিন দিনের জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ফলে ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারণ দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

সোমবার (১৩ মার্চ) গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫-১৭ মার্চ পর্যন্ত সাধারণ দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম বলেন , ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন। কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


-জ/অ                        

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft