প্রধানমন্ত্রীর চায়ের রেসিপির প্রশংসা করলেন সিএনএন সাংবাদিক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৫:১৮ পিএম

প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং সিএনএনের ইন্টারন্যাশনাল বিজনেস করেসপন্ডেন্ট রিচার্ড কোয়েস্ট গতকাল (সোমবার ১৩ মার্চ) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি টুইট করেছেন।

এতে তিনি লিখেছেন— তার (প্রধানমন্ত্রী) নিজস্ব রেসিপি দিয়ে বানানো চা উপভোগ করছি: আদা, এলাচ, মধু এবং মসলার মিশ্রণে বানানো।

আরেকটি টুইটে 'কোয়েস্ট মিন্স বিজনেস'-এর উপস্থাপক লিখেছেন— উষ্ণতা ও আতিথেয়তার জন্য তোমাকে ধন্যবাদ #বাংলাদেশ। এটা আমার প্রথম সফর ছিল; কিন্তু শেষ সফর না।

রিচার্ড কোয়েস্ট জানান, আগামী সপ্তাহে সিএনএনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎকার দেখা যাবে।


-জ/অ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft