রাজিবপুরে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৪:৫২ পিএম

কুড়িগ্রাম জেলার রাজিবপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রর্বত্তী ও রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম এ অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় খাদ্যদ্রব্যের মূল্য তালিকা না থাকা, পাকা ভাউচার না থাকা, অপরিস্কার নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণে অব্যবস্থাপনা, বেশি মূল্যে বিক্রি করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রর্বত্তী বলেন, 'রাজিবপুর বাজারে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।' রোজার মাসকে কেন্দ্র করে অভিযান অব্যাহত থাকবে।

জ/আ





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজিবপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft