শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক!
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৪:০১ পিএম

বলিউডের বহুল আলোচিত প্রেমিকযুগল হৃতিক রোশন ও সাবা আজাদ। প্রায়ই তাদের নানান অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি।

একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, হৃতিক ও সাবা তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। খুব সম্ভবত ফাইটারের কাজ শেষ হলেই গাঁটছড়া বাঁধবেন তারা।

সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘদিন একাই ছিলেন এই অভিনেতা। পরে সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ইতোমধ্যে নতুন ফ্ল্যাট কিনে একসঙ্গে বাসও করেছেন তারা।

সূত্র: হিন্দুস্তান টাইম।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft