প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৩:৫৯ পিএম আপডেট: ০৩.০৩.২০২৩ ৪:০৫ পিএম

সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে  অস্ট্রেলিয়া।

আজ ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া ৯ উইকেটে হারিয়েছে ভারতকে। 

এই জয়ে প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখালো অসিরা। অবশ্য এ টেস্ট হারলেও ভারতের সামনে  এখনো চ্যাম্পিয়নশিপে  ফাইনালে খেলার সুযোগ রয়েছে ভারতের।

জয়ের জন্য মাত্র  ৭৬ রানের টার্গেট পেয়ে ম্যাচের  দ্বিতীয় দিন শেষেই  জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিলো অস্ট্রেলিয়া।

তৃতীয় দিন ৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। উসমান খাজাকে খালি হাতে বিদায় করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

শুরুর ধাক্কা আমলে না নিয়ে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও তিন নম্বরে নামা মার্নাস লাবুশেন। দ্বিতীয় উইকেটে ১১১ বলে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটি গড়েন তারা। ১৮ দশমিক ৫ ওভারেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন হেড-লাবুশেন জুটি।

৬টি চার ও ১টি ছক্কায় ৫৩ বলে  ৪৯ রানে অপরাজিত থাকেন  হেড। ৬টি চারে ৫৮ বলে অপরাজিত ২৮ রান করেন লাবুশেন। ভারতের অশ্বিন ৪৪ রানে ১ উইকেট নেন।

২-১ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৯ মার্চ আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।  

শেষ টেস্ট জিতলেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে ভারত।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   অস্ট্রেলিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft