গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫৭
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১১:০৯ এএম

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। আরও প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ ও তদন্তের দায়িত্বে থাকা ইলেনি জাগেলিদু বলেছেন, নিহতদের পরিচয় শনাক্তে তাদের সবার ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে বুধবার পদত্যাগ করেন গ্রিসের পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। তিনি বলেন, দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ পদত্যাগ করা আমার কর্তব্য। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।

লারিসার জেনারেল হাসপাতালের প্রধান করোনার রুবিনি লিওনতারি জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশেরই বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার গ্রিসের লরিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ৩৫০ জন ছিল যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬৬ জন।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft