যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ২
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১০:৪৯ এএম আপডেট: ০৩.০৩.২০২৩ ১০:৫১ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আকবর হোসেন (৪০) ও হাসান (৩০) নামে দুই যুবকের মৃ্ত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। জানা যায় আহত ব্যক্তির নাম সোহেল।

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের চিকিৎসা চলছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft