হজের নিবন্ধনের সময় আবার বাড়ল
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৩ পিএম আপডেট: ২৮.০২.২০২৩ ৮:২৬ পিএম

বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার কোটার বিপরীতে চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত মাত্র ৩২ হাজার জন নিবন্ধন করেছেন।

 স্বল্প সংখ্যক নিবন্ধনের কারণে সরকার নিবন্ধনের সময়সীমা আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়িয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়িার) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ৬ দিনে মাত্র ১৩ হাজার ৮৬০ জন নিবন্ধন করেছেন বলে হজ ক্যাম্প কার্যালয় সূত্রে জানা গেছে।

এর আগে হজ নিবন্ধনের সময়সীমা ছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে তা বাড়িয়ে মঙ্গলবার পর্যন্ত করা হয়েছিল।

বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। 

এবারের ১ লাখ ২৭ হাজার কোটার মধ্যে ১৫ হাজার জনের সরকারি ব্যবস্থাপনায় এবং বাকিদের বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের কথা আছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের হজ আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে পারে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হজের নিবন্ধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft