আরও বেড়েছে বিদ্যুতের দাম
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৩ পিএম

বাংলাদেশে বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে আরও ৫ শতাংশ বৃদ্ধি করেছে সরকার।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিদ্যুৎ বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মো. আসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোক্তা পর্যায়ে এ নিয়ে গত জানুয়ারি থেকে ৩ দফায় ১৫ শতাংশ দাম বাড়ল।

এর আগে, গত ৩১ জানুয়ারি সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ৮ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ বাড়ানো হয়।

তার আগে ১২ জানুয়ারি ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম গড়ে প্রতি ইউনিটে ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিদ্যুতের দাম   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft