ক্ষমা চেয়েছেন এরদোয়ান
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৭ পিএম

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন লক্ষাধিক। এখনো ঘরছাড়া লাখ লাখ মানুষ। হাজার হাজার ধসে যাওয়া ভবনের নিচে অনেকে আটকা থাকলেও তাদের প্রাণে বেঁচে থাকার কোনও সম্ভাবনা আর নেই। এরই মধ্যে অভিযোগ উঠেছে, ক্ষতিগ্রস্ত লোকদের ঠিকমত ত্রাণ দেওয়া হচ্ছে না।

এই নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল (সোমবার ২৭ ফেব্রুয়ারি) ত্রাণ সরবরাহ কার্যক্রম ধীরগতি হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন। খবর পলিটিকোর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে আদিয়ামান সফরে যান এরদোয়ান। সেখানে তিনি বলেছেন, ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব, খারাপ আবহাওয়া, সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামোয় সৃষ্ট অসুবিধার কারণে প্রথম কয়েক দিনে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করতে পারিনি।

এরদোয়ান বলেন, এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।

দেশটিতে গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের কারণে দেশটিতে আরও কয়েকদফায় ভূমিকম্প হয়েছে। বিধ্বংসী এই ভূমিকম্পের এরদোয়ানের ওপর চাপ বেড়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, এরদোয়ানের নেওয়া পদক্ষেপ কী হতাহতের সংখ্যা কমাতে পারতো না। এছাড়া ভূমিকম্পের পর ধীর গতির উদ্ধার অভিযান নিয়েও সমালোচনা শুরু হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft