নাটোরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৬ পিএম আপডেট: ২৮.০২.২০২৩ ৪:২৯ পিএম

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় হাসু খামারু (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কে গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসু একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রয়াত দবির খামারুর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, প্রতিদিনের মতো হাসু খামারু তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। ভ্যানটি গড়মাটি এলাকায় পৌঁছলে পাবনাগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কায় দেয়। 

এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই হাসুর মৃত্যু হয়। এসময় ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

সেই সাথে ঘাতক ট্রাকটিকে মুলাডুলি রেল ক্রসিং এলাকা থেকে আটক করা হয়। তবে এর চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। 

নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft