বাসায় ফিরেছেন খালেদা জিয়া
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৯ পিএম

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যা ৭টার পর গুলশানে নিজ বাসভবন ফিরোজা’য় রওনা হন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বিকাল ৪টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে বিকাল ৫টা ৩৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, নতুন কোনো অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি নয়, ‘রুটিন চেকআপ’এর জন্য বিএনপি নেত্রীকে হাসপাতালে আনা হয়েছে।

সবশেষ ২০২২ সালের ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া।


-জ/অ
 
       

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft