আর্জেন্টিনা যেতে ভিসার প্রয়োজন হবে না যাদের
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২২ পিএম

কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে আর্জেন্টিনা ও বাংলাদেশ। এর ফলে অফিশিয়াল পাসপোর্টধারী ও কূটনীতিকদের আর্জেন্টিনা যেতে ভিসার প্রয়োজন হবে না।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২ দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ।

দু’দেশের মধ্যে ফুটবল নিয়েও আরেকটি চুক্তি সই হয়েছে। এছাড়া কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমাঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা।

দুপুরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাসের উদ্বোধন করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এর আগে, দুদিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft