কানাডায় ৩ শিক্ষার্থীর মৃত্যু: দেশে পৌঁছেছে অ্যাঞ্জেলার মরদেহ
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৭ পিএম

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীদের মধ্যে একজনের লাশ দেশে এসেছে। তার নাম অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ৈ। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইনসে তার মরদেহ দেশে পৌঁছায়। 

দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজারের সেন্ট টমাস চার্চে অ্যাঞ্জেলার জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠান হয়। 

এতে তার পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। বিকেল ৪টার দিকে তেজগাঁওয়ের হলি রোজারি চার্চে অ্যাঞ্জেলার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

নিহত বাকি দুইজনের বিষয়ে কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় মরদেহ দেশে আনতে খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেন কানাডাভিত্তিক সংবাদমাধ্যম নতুন দেশ-এর প্রধান সম্পাদক ও প্রকাশক শওগাত আলী সাগর 

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি রাতে অন্টারিওর ডান্ডাস স্ট্রিট সাউথবাউন্ড হাইওয়ে ৪২৭-এ সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় আরও একজন।

নিহত অন্য দুজন আরিয়ান আলম দীপ্ত ও শাহরিয়ার মাহির খান। চালকের আসনে থাকা কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার চিকিৎসা নিচ্ছেন টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালে।

 জ/আ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft