প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৭ পিএম

আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জ/আ