কাল কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০২ পিএম

পাঁচ দিনের সফরে আগামীকাল (সোমবার ২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, সফরের প্রথম দিন ২৭ ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন। বিকেল সোয়া ৩টায় মিঠামইন হেলিপ্যাডে উপস্থিত ও গার্ড অব অনার শেষে কামালপুর নিজ বাসভবনে রাতযাপন করবেন।

এরপর ১ মার্চ মিঠামইনে দুপুরে করিমগঞ্জ উপজেলায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে যাবেন। সেখান থেকে কিশোরগঞ্জ সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার শেষে খরমপট্টি নিজ বাসভবনে রাতযাপন করবেন।

২ মার্চ বিকেলে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও বিকেল সোয়া ৪টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করবেন। এরপর ৩ মার্চ বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

৩ মার্চ বিকেল সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন রাষ্ট্রপতি।

 
-জ/অ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft