কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫১ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বিকেল ৫টা ৩৩ মিনিটে কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।

তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কড়াইল বস্তিতে এ আগুন লাগে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft