প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫০ পিএম

সিরাজগঞ্জে ১০দিন ব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।
সিরাজগঞ্জ বিসিক এর আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় অর্ধশত স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নান সিরাজগঞ্জ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, চেম্বার অফ কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য্য প্রমুখ।