সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪০ পিএম আপডেট: ২৬.০২.২০২৩ ৩:৪৯ পিএম

সিরাজগঞ্জে বেআইনিভাবে হেরোইন রাখার অভিযোগে আহামাদুল্লাহ (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।  

রোববার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবক আহামাদুল্লাহ রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ছয়ঘাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। 

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর আহামাদুল্লাহকে পুলিশ পাহারায় সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার অভিযোগ উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালায় র‌্যাব-১২। 

এসময় ব্যবসায়ী আহামাদুল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর শরীর তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইন জব্দ করে। 

এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি মমিনুর রহমান বাদী হয়ে সলঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা চলাকালে আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত আহামাদুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft