সাঁথিয়ায় ৬৫ লাখ টাকার হেরোইন সহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৩ পিএম

পাবনার সাঁথিয়ায় ৬৫ লাখ টাকার  হেরোইনসহ সীমা খাতুন(২৮) নামে  এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী। সে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কাশিনাথপুর পশ্চিমপাড়া মহল্লার বাসিন্দা। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে।

সাঁথিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার (১৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী কোম্পানী কমান্ডারের নেতৃত্বে কাশিনাথপুর পল্লীবিদ্যুৎ অফিসের পার্শ্বের অভিযান চালিয়ে সীমা খাতুনকে ৬৫০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করেন। 

র‌্যাব ওই দিন রাতেই সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। উদ্বারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা হবে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, সীমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তাকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাবনা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft