প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৫ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগে নতুন যোগদানকৃত প্রাথমিক সরকারি শিক্ষক ও শিক্ষিকাদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুমে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ নবীন বরণ অনুষ্ঠানে যারা নতুন স্কুলে শিক্ষক-শিক্ষিকা হিসেবে যোগদান করেছেন তাদেরকে বরণ করে নেন খানসামা উপজেলা কর্মকর্তা রাশিদা আক্তার।
নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা শিক্ষা অফিসার মো. এরশাদুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মারুফ হাসান, উপজেলা চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা ভাইস চেয়্যারম্যান এ,টি,এম সুজাউদ্দিন শাহ, মহিলা ভাইস চেয়্যারম্যান মনজিলা আফরোজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
জ/আ