প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৩ পিএম

ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে গারো পাহাড়ের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ৪টি স্থাপনার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার স্থাপনা উদ্বোধন করেন।
স্থাপনাগুলো হলো-ভাসমান সেতু, প্যারাট্রবা, জেলা ব্র্যান্ডিং কর্নার এবং ওয়াটার কিংডম। উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহম্মেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভুইয়াসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগণ।
পরে জেলা প্রশাসক গজনী অবকাশ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক সাহেলা আক্তার যোগদানের পর গজনী পর্যটন কেন্দ্রকে আকর্ষণীয় করতে বিভিন্ন স্থাপনা সহ আরো ৪টি স্থাপনার উদ্বোধন করলেন।
জ/আ