ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৬ পিএম

ফরিদপুরের স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার সময় আসামি মো. সুমন শেখ (৩৮) এজলাসে উপস্থিত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী সদর বিনোদপুর নিউকলোনীতে। 

মামলার বিবরণীতে জানা যায়, ফদিরপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়ীতে গত ১৫ আগষ্ট ২০১৮ তারিখের রাতে তার স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাস রোধ করে হত্যা করে। 

পরে বিষয়টি গোপন করতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেধে ঘরের আড়ার সাথে বেধে রাখে পালিয়ে যায় ।

এই ঘটনায় গত ১৭ আগস্ট নিহতের বোন আকলিমা বেগম বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানা হত্যা মামলা দায়ের করেন।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   ফরিদপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft