২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন হাথুরুসিংহে
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৩ পিএম

বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। আগামী দুই বছর সাকিব আল হাসানদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন।

এদিকে আগামী ১ মার্চ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। আসন্ন এই সফরকে সামনে রেখে লাল সবুজ দলের দায়িত্বভার বুঝে নিতে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন হাথুরু।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। প্রথম মেয়াদে প্রায় সাড়ে তিন বছরের মতো জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি।

 তবে ২০১৭ সালের শেষের দিকে আকস্মিকভাবে পদত্যাগ করেছিলেন হাথুরু।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হাথুরুসিংহে   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft