প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৯ পিএম আপডেট: ১২.০২.২০২৩ ৫:১৮ পিএম

পিরোজপুরের নাজিরপুরে জন্মের ৫ ঘণ্টার মধ্যে নবজাতকের জন্ম সনদ নিয়ে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ ইউপি চেয়ারম্যান।
ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে।
জানা গেছে, ওই গ্রামের আক্তারুজ্জামান ও সাবিনা ইয়াসমিন দম্পত্তি রোববার বেলা ১১টার দিকে একটি কন্যা সন্তান জন্ম দেন।
কন্যা সন্তানটি জন্মের ৫ ঘণ্টার মধ্যে বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ওই নবজাতক ও তার মায়ের কাছে ফুলের শুভেচ্ছা প্রদান সহ তাকে জন্ম সনদ প্রদান করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার দাস ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু।
এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান, ইউপি সচীব মো. নুরুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।
এসময় ওই নবজাতকের জন্য আর্থিক সাহায্য ও দুগ্ধজাত খাবার প্রদান করা হয়।
ওই ইউনিয়নের চেয়ারম্যান জানান, এছাড়া জন্মের ১৭ ঘণ্টার মধ্যে শনিবার চরমাটিভাঙ্গা গ্রামের মাহাবুব শেখের কন্যারও জন্ম সনদ তার বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।