এক প্রেমিক নিয়ে ২ প্রেমিকার মারামারি, ভিডিও ভাইরাল
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০১ পিএম

জয়পুরহাট সরকারি কলেজের সামনে এক প্রেমিককে নিয়ে দুই তরুণীর মারামারির ঘটনা ঘটেঠে। তাদের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মারামারির এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই দুই তরুণী এক তরুণের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। দুই তরুণী বোন ও বান্ধবীকে নিয়ে সমঝোতা করতে এসে কথাকাটির একপর্যায়ে মারামারিতে লিপ্ত হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরা ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকা পরা দুই তরুণী শাড়ি পরা দুই তরুণীকে মারপিট করছে। শাড়ি পরা তরুণী সড়কের ওপর গেলে বোরকা পরা তরুণী তার বুকের ওপড় বসে পড়ে। 

বোরকা পরা তরুণী শাড়ি পরা তরুণীর চুলের মুঠো ধরে টানাহেঁচড়া করছে। কয়েকজন তাদের মারামারির দৃশ্য মোবাইলে ধারণ করে। ঘটনাস্থলে থাকা কয়েকজন তাদের নিবৃত্ত করতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন জানান, এক তরুণের সঙ্গে দুই তরুণীর প্রেমের সম্পর্ক। ঘটনাটি তাদের মধ্যে জানাজানি হয়। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। 

পরে তারা নিজেরাই সমঝোতার উদ্যোগ নেন। এজন্য দুই তরুণীর একজন শাড়ি আরেকজন বোরকা পরে তাদের বোন ও বান্ধবীকে নিয়ে শনিবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় আসেন। তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। 

হঠাৎ করে দুই জোড়া শাড়িপরা ও দুই জোড়া বোরকাপরা তরুণীর মধ্যে তুমুল মারামারি শুরু হয়। তখন কয়েকজন তরুণ তাদের মারামারি দৃশ্য মোবাইলে ধারণ করেন। পরে মারামারি ভেঙে দেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft