এবার কানাডার আকাশে রহস্যজনক বস্তু, যুদ্ধবিমান পাঠিয়ে ভূপাতিত
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৯ এএম

যুক্তরাষ্ট্রের আকাশে একটি বস্তু ধ্বংস করার একদিন যেতে না যেতেই এবার কানাডার আকাশ সীমানায় শনাক্ত হয়েছে আরেকটি। 

এ বিষয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, বস্তুটি কানাডার আকাশ সীমানা লঙ্ঘন করে। গুলি করে ধ্বংস করা হয়েছে।

রহস্যজনক বস্তুটি ধ্বংস করতে যুদ্ধ বিমান পাঠায় কানাডা ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ প্রচেষ্টায় এটিকে খুঁজে বের করা হয়। 

আমেরিকার আকাশে এ নিয়ে তৃতীয় কোনও বস্তু ধ্বংস করা হয়েছে। তবে এটি কোথা থেকে এসেছে তা এখনও জানা যায়নি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের একটি গোয়েন্দা বেলুন গুলি করে ভূপাতিতের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। 

শুক্রবারও আলাস্কা অঙ্গরাজ্যের অনেক উঁচুতে উড়তে থাকা একটি ছোট গাড়ির আকৃতির বস্তুকে ধ্বংস করা হয়। এরমধ্যে আবারও এ ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার টুইটারে জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করে রহস্যজনক বস্তুটি ধ্বংসের নির্দেশ দেয়া হয়। কানাডিয়ান বাহিনী এখন বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার করে বিশ্লেষণ করবে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কানাডা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft