‘আমি আপনাদের কাছে একটা সাহায্য চাইবো’
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৩ এএম

সাদিয়া জাহান প্রভা একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে।

শোবিজ থেকে নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন সাদিয়া জাহান প্রভা। একটা সময় তার দারুণ ব্যস্ততা ছিলো নাটক পাড়ায়। 

নিয়মিত কাজে নিজে যেমন মুখর থাকতেন, মাতিয়ে রাখতেন ভক্তদের। তবে নানা কারণে সেই পথ আর মসৃণ থাকেনি।

অনেকদিন ধরেই নাটকে অনিয়মিত প্রভা। এখন তিনি নিজেকে আর পরিবারকে নিয়েই ডুবে আছেন। ঘুরে বেড়ান দেশ-বিদেশে। আর সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন প্রিয় মুহূর্তগুলো। 

কিন্তু সমপ্রতি প্রভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া গেলো একটি ব্যতিক্রম পোস্ট। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তার এই মানসিক যন্ত্রণার কারণ ভুয়া টিকটক অ্যাকাউন্ট। প্রভার দাবি, টিকটকে তিন কোনও অ্যাকাউন্ট পরিচালনা করেন না।

যতগুলো প্রোফাইল রয়েছে, সবগুলো ভুয়া। তাই এগুলো মুছে দেয়ার জন্য সবার সহযোগিতাও চাইলেন তিনি।

একটি ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে প্রভা বলেছেন, ‘আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইবো। টিকটক প্লাটফর্মে আমার কোনও আইডি নাই। ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে, এটা আমার বা আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। 

তাই আপনারা যদি সত্যিকারে আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।’

প্রভার ভাষ্য, ‘এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছে, তাদের কোনও সৎ উদ্দেশ্য নেই। বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। যেটা আমার উদ্দেশ্য নয়। আপনারা আমাকে সাহায্য করুন, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি আপনারা আমার এই অনুরোধটা রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’

প্রভার এই পোস্টে অনেকেই তাকে বিষয়টি সমাধানের জন্য পরামর্শ দিয়েছেন। প্রভাও তাদের মন্তব্যে সাড়া দিয়ে বোঝার চেষ্টা করছেন পন্থাগুলো।

উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সহপাঠী রাজিব আহমেদের সঙ্গে প্রভা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ২০১০ সালের ১৬ই এপ্রিল তাদের বাগদান সম্পন্ন হয়। বাগদত্তা অবস্থায়ই প্রভা ২০১০ সালের ১৮ই আগস্ট টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। রাজিব এতে ক্ষুব্ধ হয়ে প্রভার সঙ্গে তার একান্ত ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেন।

এরফলে প্রভার ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয় এবং এর রেশ ধরে ২১ ফেব্রুয়ারি ২০১১ সালে অপূর্বর সাথে প্রভার বিবাহবিচ্ছেদ হয়। প্রভা তার অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন এবং ২০১১ সালের ১৯ ডিসেম্বর বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন। ২০১৪ সালে প্রভা ও মাহমুদের বিচ্ছেদ ঘটে। 

প্রায় দুই বছর অভিনয় থেকে দূরে থাকার পর ২০১৩ সালের মার্চে রিজওয়ান খান রচিত ও কায়সার আহমেদ পরিচালিত খণ্ড নাটক ‘প্রণয়িনী’ তে অভিনয়ের মাধ্যমে আবার অভিনয়ে ফেরত আসেন।

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন।  তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাদিয়া জাহান প্রভা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft