শাহরুখের হাতের নীল ঘড়িটির দাম কত?
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৪ পিএম

বলিউড বাদশা শাহরুখ খানের ব্যবহৃত যে কোনো জিনিস আলোচনায় থাকাটাই স্বাভাবিক। সেগুলোর দাম নিয়েও আবার জল্পনার অন্ত থাকে না।

সম্প্রতি শাহরুখের হাতে একটি নীল রঙের ঘড়ি দেখে নেটদুনিয়ায় হইচই পড়ে গেছে। ঘড়িটি কোন কোম্পানির, দাম কত- তা জানতে নেটিজেনদের আগ্রহের যেন কমতি নেই। তার সেই ঘড়ির দাম জানলে চমকে যাবে যে কেউ।

জানা গেছে, শাহরুখের সেই নীল রঙের ঘড়িটি নামকরা সুইজ ব্র্যান্ড অডেমার্স পিগুয়েটের। রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার ঘড়িটির দাম ৪.৯৮ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি টাকার বেশি।

প্রসঙ্গত, চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ। বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েছে তার ‘পাঠান’। অ্যাকশন দৃশ্যে ভরা সিনেমাটিতে তার সঙ্গী হয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft