কাল কালিয়াকৈরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (রোববার ১২ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে যাচ্ছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের আমন্ত্রণপত্র অনুযায়ী প্রধানমন্ত্রী সকাল ১০ঘটিকায় একাডেমীতে আগমন ও অভিবাদন গ্রহণ করবেন।

এ ছাড়া আনুষ্ঠানিক কুচকাওয়াজ, পদক বিতরণ, প্রধানমন্ত্রীর ভাষণ, সংঘবদ্ধ মার্চ ও কুচকাওয়াজ সমাপ্তি, প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্প উদ্ধোধন, ৪৩তম জাতীয় সমাবেশের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

প্রসঙ্গত, প্রতিবছর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সফিপুর আনসার ভিডিপি একাডেমীর মনোরম পরিবেশে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষ্যে আনসার ভিডিপি একাডেমিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft