তাড়াশে আ.লীগে যোগ দিলেন বিএনপির ২ নেতা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৩ পিএম

সিরাজগঞ্জ তাড়াশে বিএনপির দুই নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারা হলেন- উপজেলার মাধাইনগর ইউনিয়ন বিএনপির নেতা ও  ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বর আব্দুল জলিল এবং ৮নং ওয়ার্ডের বিএনপির নেতা নিজাম উদ্দিন।

শনিবার দুপুরে মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি শান্তি সমাবেশে বিএনপির এই দুই নেতা আওয়ামী লীগে যোগদান করেন।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  হাবিলুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক সরোওয়ার্দী হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম জহির, কার্যকরী কমিটির সদস্য সাধন কর, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম কামাল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ৷ 

আওয়ামী লীগে যোগ দিয়ে আব্দুল জলিল মেম্বার বলেন, আমি বুঝে শুনে স্বেচ্ছায় আওয়ামীলীগে যোগ দিয়েছি। আমার উপর কোনো চাপ ছিল না। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কাজ, দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft